বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
নিজেস্ব প্রতিবদেক: আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা হবে আজ মঙ্গলবার (২৩ এপ্রিল)।
আরো পড়ুন: নাবিকদের নিয়ে আমিরাতের বন্দরে এমভি আবদুল্লাহ
দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের এক যৌথসভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আমাদের সাথে যুক্ত হওয়ার মাধ্যম: Facebook =https://www.facebook.com/pratidinerkagoj/
Youtuve =https://www.youtube.com/channel/UCLMQ8IvsMnw1Q5iENPVStjQ