মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন

বুধবার যৌথসভা ডেকেছে বিএনপি

বুধবার যৌথসভা ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে যৌথসভা করবে দলটি। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যৌথসভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবরা এবং অঙ্গ সংগঠনের সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিবরা উপস্থিত থাকবেন। যৌথসভা শেষে সংবাদ সম্মেলন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |