মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

জনগণ এ সরকারকে আর দেখতে চায় না: ফখরুল

জনগণ এ সরকারকে আর দেখতে চায় না: ফখরুল

নিজস্ব  প্রতিবেদক: জনগণ এ সরকারকে আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের প্রধান শত্রুতে পরিণত হয়েছে। শিগগিরই সরকারবিরোধী আন্দোলন আরও বেগবান করা হবে। বুধবার (১২ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত মতবিনিময় সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।

তিনি বলেন, দেশে সর্বগ্রাসী সংকট চলছে। একদিকে রাজনৈতিক সংকট আরেকদিকে অর্থনৈতিক সংকট। গণতন্ত্রের লেবাসে রাজনীতির কাঠামো শেষ করে একদলীয় শাসন তৈরি করেছে সরকার। এ অবস্থার পরিবর্তনের জন্য তরুণদের এগিয়ে আসতে হবে।

এই সরকারের অপকীর্তি স্বল্প সময়ে বলে শেষ করা যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই সরকার প্রথম সর্বনাশ করেছে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করে। আগেও করেছিল, এবার করেছে একটু ভিন্ন কায়দায়। এখন একটু শিক্ষিত হয়েছে, ছদ্মবেশী আবরণ দিয়ে, গণতন্ত্রের লেবাস পরিয়ে দিয়ে দেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে। ফখরুল বলেন, আওয়ামী লীগ একটি একদলীয় ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, এখন কিন্তু দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরাও কথা বলতে শুরু করেছেন। তারা দেখছেন, যদি আওয়ামী লীগের এরকম ফ্যাসিবাদ চলতেই থাকে তাহলে এই দেশের আর কোনো অস্তিত্ব থাকবে না।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |