মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসে দায়িদের রাষ্ট্রদ্রোহ আইনে বিচার চাইলেন রওশন এরশাদ

রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসে দায়িদের রাষ্ট্রদ্রোহ আইনে বিচার চাইলেন রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক: কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সংঘর্ষ, সহিংসতা ও ধ্বংসযজ্ঞে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ। যারা এই ক্ষতির জন্য দায়ি, তাদের রাষ্ট্রদ্রোহ আইনে বিচার করার দাবি জানিয়েছেন তিনি। শনিবার (২৭ জুলাই) বনানীর ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শনে গিয়ে এসব বলেন তিনি।

রওশন এরশাদ বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না তারাই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সহিংসতায় যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা ও নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানিয়েছেন তিনি।

এইসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির রওশনপন্থী মহাসচিব কাজী মোহাম্মদ মামুনুর রশীদ ও কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টুসহ সিনিয়র নেতারা। পরে তিনি সহিংসতায় ক্ষতিগ্রস্ত মহাখালীর স্বাস্থ্যভবন ও মিরপুর-১০ এ মেট্রো রেলস্টেশনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |