মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

‘পায়রা’ প্রতীক নিয়ে রাজনৈতিক দল গড়লেন সোহেল রানা

‘পায়রা’ প্রতীক নিয়ে রাজনৈতিক দল গড়লেন সোহেল রানা

‘পায়রা’ প্রতীক নিয়ে রাজনৈতিক দল গড়লেন সোহেল রানা

নিজস্ব প্রতিবেদক: বরেণ্য অভিনেতা, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা ‘বাংলাদেশ জাস্টিস পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক সংগঠন গঠন করেছেন। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠক শেষে এই অভিনেতার সভাপতিত্বে দল গঠনের ঘোষণা দেয়া হয়। নতুন দলের ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হবে এ মাসের শেষে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে। শান্তির প্রতীক পায়রাকে দলের আনুষ্ঠানিক প্রতীক হিসেবে ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, সোহেল রানা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি একজন মুক্তিযোদ্ধা।

১৯৬৫ সালে তিনি বৃহত্তর ময়মনসিংহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সহকারী সাধারণ সম্পাদক এবং ১৯৬৮ সালে সমগ্র পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সোহেল রানা ইকবাল হলের ভিপি নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্যপদ গ্রহণ করে জাতীয় পার্টিতে যোগ দেন এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের নির্বাচনী উপদেষ্টা নিযুক্ত হন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |