📦 আর্কাইভ: এই পোস্টটি আর্কাইভ থেকে দেখানো হচ্ছে। প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৫, ০৭:৫৯ পিএম

অষ্টগ্রামে দোকান নিয়ে দ্বন্দ্বের জেরে নারীসহ আহত-৫

ইফরানুল হক সেতু , হাওর অঞ্চল (কিশোরগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৫, ০৭:৫৯ পিএম (আর্কাইভ)

অষ্টগ্রামে দোকান নিয়ে দ্বন্দ্বের জেরে নারীসহ আহত-৫

ফাইল ছবি

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে দোকান নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ নারীসহ ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার দেওঘর ইউনিয়নের সাভিয়ানগর বাজারে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত ইয়াছিন মোল্লাহর স্ত্রী রওশনারা বেগম (৪৬), তার ছেলে কামরুল হাসান মোল্লাহ (২২), গুরুদয়াল সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী তামান্না আক্তার (২১), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্রী তাসলিমা সুলতানা (২০) এবং একই গ্রামের আজহান মোল্লাহর স্ত্রী রেহানা আক্তার (৪৫)।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রওশনারা বেগমের সঙ্গে সাভিয়ানগর গ্রামের হাজী আঃ আলীর পুত্র ও উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের একটি দোকান নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিষ্পত্তির জন্য শালিশ বৈঠক বসানো হলেও বৈঠক চলাকালে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে রওশনারা বেগম ও তার পরিবারকে মারধর করলে ঘটনাস্থলেই ৫ জন আহত হন।

আহত তাসলিমা সুলতানা অভিযোগ করে বলেন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে দোকানটি দখলের চেষ্টা করছে। আজ শালিশের কথা বলে তারা আমাদের পরিবারের উপর নির্মম হামলা চালিয়েছে। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি এবং ন্যায়বিচার চাই।

অভিযোগ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম মোবাইল ফোনে জানান, হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুহুল আমিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিয়াম সরিষা
Link copied!