📦 আর্কাইভ: এই পোস্টটি আর্কাইভ থেকে দেখানো হচ্ছে। প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৯ পিএম

ঝিনাইদহে বেগম রোকেয়া দিবস পালিত, ফাতেমা খাতুন পেলেন অদম্য নারীর সম্মাননা

মোঃ শাহীন রেজা , কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৯ পিএম (আর্কাইভ)

ঝিনাইদহে বেগম রোকেয়া দিবস পালিত, ফাতেমা খাতুন পেলেন অদম্য নারীর সম্মাননা

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা কেন্দ্রে আজ বেগম রোকেয়া দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, এটিও, এসিল্যান্ড, থানা প্রধান, জামায়াতের থানা আমির, বিএনপির সাংগঠনিক সম্পাদক, এনসিপির উপজেলা নেতা, প্রধান ব্যাংক কর্মকর্তা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ। এছাড়াও উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা কমিটির প্রধান, যুব উন্নয়ন প্রধান, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের প্রধান সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তা হিসেবে অসামান্য অবদানের জন্য 'অদম্য নারী সম্মাননা পুরস্কারে' ভূষিত হন তালসারের মেয়ে মোছাঃ ফাতেমা খাতুন।

নারীর দক্ষতা বৃদ্ধি ও একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে এই সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয় তাকে। মোছাঃ ফাতেমা নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত 'মাতৃছায়া যুব ফাউন্ডেশন'-এর মাধ্যমে গ্রামের অশিক্ষিত, নিরক্ষর ও গরিব অসহায় নারীদের নিয়ে কাজ করেন। তার এই অসামান্য অবদানের জন্য অনেক নারী আলোর মুখ দেখেছে।

সিয়াম সরিষা
Link copied!