বরগুনার আমতলীতে এক ব্যবসায়ীকে রামদা দিয়ে হুমকি দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে সোমবার রাত ১০টার দিকে আমতলী সরকারি কলেজের পেছনের সড়কে।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী সিদ্দিকুর রহমান জানান, তিনি প্রতিদিনের মতো তাঁর দোকান বন্ধ করে আমতলী পৌরসভার ৫ নং ওয়ার্ডের নিজ বাসায় ফিরছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেলে থাকা তিনজন ছিনতাইকারী তাঁর পথরোধ করে রামদা দিয়ে তাঁকে আঘাত করে। এরপর তারা তাঁর কাছ থেকে দুই লাখ টাকা এবং দোকানের হিসাবের খাতা ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।
আমতলী থানার অফিসার ইন চার্জ (তদন্ত) মো: সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছেছে। প্রাথমিকভাবে ভিডিও ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। থানায় মামলার প্রস্তুতিও চলছে।
আপনার মতামত লিখুন :