ধামরাইয়ে সাবেক মন্ত্রীর খামারবাড়ির পুকুরে যুবকের মরদেহ

আলাল হোসেন (সজিব) , ধামরাই (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩৬ পিএম

ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আড়ালিয়া এলাকায়, সাবেক মন্ত্রী কামাল মজুমদারের পরিত্যক্ত খামারবাড়ির পুকুর থেকে তন্ময় (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন শেষে দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানিয়েছেন, প্রাথমিকভাবে বিষয়টি তদন্তাধীন থাকায় এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

Link copied!