কিশোরগঞ্জ-৪ আসনে পরিবর্তনের ডাক: হাওরবাসীর ভরসা নারী প্রার্থী সিগমা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৩১ পিএম

জামাল উদ্দিন, কিশোরগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকী। এই নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অস্টগ্রাম) আসনের সতন্ত্র প্রার্থীদের মধ্যে এখন সবচেয়ে আলোচনায় রয়েছেন একমাত্র হাওর কন্যা নারী সংসদ প্রার্থী কাজী রেহা কবির সিগমা। ফুটবল প্রতীক নিয়ে সতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তিনি। একমাত্র কর্ণধর হিসাবে তাকেই জাতীয় সংসদে দেখতে চান হাওরবাসী। হাওরবাসীর মুখে একটিই নাম কাজী রেহা কবির সিগমা।

তরুণ প্রজন্মের আশা-ভরসার প্রতীক হিসেবে তিনি এরইমধ্যে তিন উপজেলাবাসীর কাছে তুলে ধরেছেন নিজেকে একজন আধুনিক, শিক্ষিত ও দূরদৃষ্টি সম্পন্ন নেত্রী হিসেবে।

কাজী রেহা কবির সিগমার রাজনীতি কেন্দ্রিভূত হয়েছে উন্নয়ন, সততা ও জনগণের অংশগ্রহণের ধারণায়। নারী নেত্রী হিসেবে তিনি নিজেকে আধুনিক শিক্ষায় গড়ে তুলেছেন এবং জাতীয় রাজনীতির প্রতি অঙ্গীকার- সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন পরিবর্তনের এক সম্ভাবনাময় মুখ। আধুনিক চিন্তাধারা ও জনমুখী পরিকল্পনায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে।

কিশোরগঞ্জ-৪ আসনের উন্নয়ন নিয়ে তার হাতে রয়েছে বাস্তবসম্মত পরিকল্পনা শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, বেকার যুবকদের কর্মসংস্থান ও টেকসই অবকাঠামো গড়ে তোলার রূপরেখা। বিশিষ্টজনেরা বলেছেন সময় এখন এমন এক নেতৃত্বের, যিনি সততা ও মেধা দিয়ে হাওরবাসীর জন্য নতুন কিছু পরিবর্তন আনতে পারবেন। এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তৃণমূল ও তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। অনেকেই বলছেন, পরিবর্তনের সময় এসেছে, সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবেন একমাত্র নারী প্রার্থী সিগমা।

হাওরবাসীর জন্য এক নতুন সূর্যের সূচনা হতে যাচ্ছে। যে সূর্যের আলোয় আলোকিত হয়ে উন্নয়নের প্রতিশ্রুতিতে জ্বলে উঠেছে সেই নাম কাজী রেহা কবির সিগমা।

Link copied!