রাজশাহীতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:২১ পিএম

রাজশাহীতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মহানগরীর চন্দ্রিমার ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছোট বনগ্রাম নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসমূহ চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বাধাগ্রস্ত বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব পেট্রোল বোমা ও ককটেল মজুদ করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত এবং গ্রেপ্তারের জন্য র‌্যাব এর তৎপরতা অব্যাহত রয়েছে।

Link copied!