হোমনায় নবনির্বাচিত এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ফুলেল শুভেচ্ছায় সিক্ত

মো. আতিকুর রহমান ভূইয়া , হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৫২ পিএম

কুমিল্লার হোমনায় নবনির্বাচিত কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মী, পেশাজীবী সংগঠন ও সাধারণ জনগণ।

শনিবার দুপুরে হোমনায় বিএনপির রাজনৈতিক কার্যালয়ে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ শুভেচ্ছা প্রদান করা হয়।

হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. আজিজুর রহমান মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হাসান, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুল লতিফ, মো. আলমগীর সরকার, আব্দুল আজিজ খন্দকার, আবু নাসের ওয়াহেদ সম্পদ, মো. মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহ জাহান মোল্লা, মো. সাইফুল ইসলাম ভিপি রাজা, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জল, মোঃ শাহ আলম, মোঃ মনিরুল ইসলাম সরকার, মো. হুমায়ুন কবীর, মো. হানিফ মিয়া, মোহাম্মদ ইয়া মুছা, সাইদুল হাসান শাহীন, মোঃ সেলিম মিয়া, মোহাম্মদ মিজানুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ আতাউল্লাহ, অহিদুজ্জামান মোল্লা, শেফালী বেগম এবং মনোয়ার সরকারসহ উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উপস্থিত জনতার অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

এসময় উপস্থিত সবাই তার বিজয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসারে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। সংবর্ধনা অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে নবনির্বাচিত এমপি ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তারা বিশ্বাস করেন। একইসঙ্গে দলীয় ঐক্য অটুট রেখে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত এমপি বলেন, “এই বিজয় জনগণের ভালোবাসার বিজয়, হোমনা ও তিতাসবাসীর বিজয়। নেতাকর্মীদের পরিশ্রম ও আন্তরিকতায় আমরা সফল হয়েছি।" নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করবেন এবং এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত রাখবেন। এজন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

পরে বিকালে তিনি তিতাস উপজেলার কড়িকান্দি দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা।

Link copied!