ময়মনসিংহের কৃতি সন্তান মোঃ মোস্তফা কামাল পিবিআই প্রধান

বিশেষ প্রতিনিধি , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:২০ পিএম

ময়মনসিংহের কৃতি সন্তান মোঃ মোস্তফা কামাল ২৪ অক্টোবর ২০২৪ তারিখে অ্যাডিশনাল আইজি (চলতি দায়িত্বে) হিসেবে Police Bureau of Investigation (পিবিআই)-এর প্রধান হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য হিসেবে ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশ-এ কর্মজীবন শুরু করেন।

বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদায় মৌলিক প্রশিক্ষণ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাস্তব প্রশিক্ষণ শেষে ১৯৯৭ সালের জুলাই মাসে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি সহকারী পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ সুপার (দিনাজপুর), পুলিশ সুপার (হবিগঞ্জ ও চাঁদপুর), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, কমান্ডিং অফিসার (সিও) ৩, ৫ ও ৯ এপিবিএন, বিশেষ পুলিশ সুপার এবং ডিআইজি হিসেবে পিবিআই-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

১৯৭০ সালের ১০ অক্টোবর ময়মনসিংহ শহরে জন্মগ্রহণকারী মোস্তফা কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়-এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি জাতিসংঘের ছয়টি শান্তিরক্ষা মিশনে—পূর্ব তিমুর, কসোভো, ডি আর কঙ্গো ও দারফুর-সুদান—কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

দক্ষতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে তিনি পাঁচবার IGP’s Exemplary Good Services Badge অর্জন করেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, জার্মানি, থাইল্যান্ড ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

Advertisement

Link copied!