দেশের অনুসন্ধানী সাংবাদিকতায় সাহসী প্রতিবেদন, নির্ভীক অনুসন্ধান ও সত্য প্রকাশের ধারাবাহিকতায় বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন এই বিশেষ প্রতিনিধি।
২০২৫ সালের মূল্যায়নে শীর্ষ জাতীয় দৈনিক দৈনিক প্রতিদিনের কাগজ তাকে বর্ষসেরা অনুসন্ধানী সাংবাদিকতায় প্রথম স্থান প্রদান করে—যা তার দীর্ঘ সাংবাদিকতা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে গত নভেম্বরে তাকে সেরা বিশেষ প্রতিনিধি হিসাবে পুরস্কৃত করা হয়েছিল।
দুর্নীতি, অপরাধ ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে দীর্ঘদিনের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তিনি পাঠক ও সহকর্মীদের আস্থা অর্জন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল-এর গাজীপুর জেলা প্রধান, গাজীপুর সিটি প্রেসক্লাব-এর সিনিয়র সভাপতি এবং পূবাইল প্রেসক্লাব-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সাংবাদিক সমাজে নেতৃত্ব দিচ্ছেন।
পেশাগত জীবনে নানা চাপ, ষড়যন্ত্র এবং প্রতিকূলতা সত্ত্বেও দৈনিক যুগান্তর ও দৈনিক জনকণ্ঠ ছাড়ার পরও অনুসন্ধানী সাংবাদিকতায় তার পথচলা থামেনি। বিশেষ করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন দেশজুড়ে আলোড়ন তোলে। এ ক্ষেত্রে সম্পাদক খায়রুল আলম রফিক-এর দিকনির্দেশনা ও উৎসাহ তার কাজকে নতুন মাত্রা দেয়।
সাংবাদিক মহলের মতে, এই অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়; বরং সত্যনিষ্ঠ সাংবাদিকতা, সাহসী অনুসন্ধান এবং দায়িত্বশীল গণমাধ্যম চর্চার একটি শক্তিশালী অনুপ্রেরণা হিসেবেই বিবেচিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :