মোঃ আব্দুল মান্নান, ফুলপুর: ময়মনসিংহের ফুলপুরে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট থানার ছয় সিঁড়ি গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে আব্দুল কাইয়ুম (৩৮) ও ফুলপুর থানার ভাইটকান্দি গ্রামের মৃত কালু মিয়ার ছেলে সেলিম মিয়া (৪৫)।
ফুলপুর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি আব্দুল কাইয়ুমের নামে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় একটি মাদক মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুপূর্বক ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :