২১শে ফেব্রুয়ারি শহীদ দিবসে সিরাজদিখান থানা পুলিশের বিনম্র শ্রদ্ধা

আনিছুর রহমান রুবেল , ক্রাইম রিপোর্টার

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:০৩ এএম

 মহান ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা পুলিশ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে সিরাজদিখান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান ওসি তদন্ত হাবিবুর রহমান,সেকেন্ড অফিসার মাসুদ রানাসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

এ সময় তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। শহীদদের স্মৃতিচারণ করে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন,১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদদের ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের ভাষার অধিকার, যা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
উল্লেখ্য, ১৯৯৯ সালে UNESCO ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে বিশ্বজুড়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনও নানা কর্মসূচির মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করে।

Link copied!