📦 আর্কাইভ: এই পোস্টটি আর্কাইভ থেকে দেখানো হচ্ছে। প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬, ০৫:৪০ পিএম

লোহাগড়ায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৫

রাসেদুল ইসলাম , লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬, ০৫:৪০ পিএম (আর্কাইভ)

লোহাগড়ায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৫

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও আহতদের স্বজনদের সূত্রে জানা গেছে, বাঁকা গ্রামের ইউপি সদস্য জিরু কাজী গ্রুপের সঙ্গে আক্তার হোসেন গ্রুপের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে একটি স্যালোপাম্প চুরির ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

এর জেরে শনিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই নারী, ইউপি সদস্য জিরু কাজীসহ অন্তত ১৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার কর্মকর্তা আব্দুর রহমান জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তিনি আরও জানান, ঘটনার বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!