হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো চান্দিনায়

ফখরুল ইসলাম , চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬, ০৮:৩০ পিএম

কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ কান্দি গ্রামে আল ইহসান সামাজিক সংগঠন-এর উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার কান্দি হাজী আঃ রহমান ফোরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মাদ্রাসার মোট ২৮ জন হাফেজ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আতিকুল আলম শাওন। অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন ডা. মোঃ তোফায়েল হোসেন, মজিবুল হক, ইসমাইল উদ্দিন খান বিল্লাল, মমতাজ মাস্টার, আবুল খায়ের, হায়দার আলী খান ফাউন্ডেশন, মাওলানা মোশাররফ হোসেন, হাফেজ মোঃ মহসিন, হাফেজ মোহাম্মদ ইউনুস ও হাফেজ আমির হোসেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাফেজ মাওলানা মুফতি হাবিবুল্লাহ-এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন শাহদাত হোসেন স্বপন। পরে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। প্রতিযোগিতাটি স্থানীয় আলেম-ওলামা, শিক্ষার্থী ও এলাকাবাসীর উপস্থিতিতে সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Advertisement

Link copied!