নিজ দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে এসেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সফরসূচি অনুযায়ী, রোববার (৮ মার্চ) দুপুর ২টায় তিনি বাংলাদেশ সচিবালয় থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশ্যে রওনা দেন। পরে বিকেল ৩টা ৩০ মিনিটে বিমানযোগে তিনি কক্সবাজার বিমানবন্দর-এ পৌঁছান।
কক্সবাজার পৌঁছে তিনি কক্সবাজার সার্কিট হাউস-এ যান। সেখানে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি সার্কিট হাউসে কিছু সময় অবস্থান করেন।
আজ সন্ধ্যা ৭টায় তিনি তার নিজ বাড়িতে যাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন। আগামীকাল পুনরায় কক্সবাজারে এসে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
এসময় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অংশগ্রহণ এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে। সফর শেষে দুপুরে তিনি কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
আপনার মতামত লিখুন :