নড়াইলের কালিয়া উপজেলায় ট্রলির ধাক্কায় লিমন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিমন ওই গ্রামের কৃষক ইকরামুল ফকিরের ছেলে। দুই সন্তানের মধ্যে লিমন ছিল ছোট।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে কালডাঙ্গা গ্রামের সড়ক দিয়ে একটি ট্রলি যাওয়ার সময় রাস্তার পাশে থাকা শিশু লিমনকে ধাক্কা দেয়। এতে তার মাথা, নাক ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আলম জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :