আসন্ন কসবা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিটি ওয়ার্ডে তরুণ ও উদ্যমী প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচনী মাঠ বেশ জমে উঠেছে। এরই ধারাবাহিকতায় ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হতে যাচ্ছেন মোহাম্মদ জিয়াউল হক জিতু।
আড়াই বাড়ি পীরসাহেব বাড়ির স্থায়ী বাসিন্দা জিয়াউল হক জিতু দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও দেশে ফিরে সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে উন্নয়নের নানা উদ্যোগে তিনি প্রশংসিত হয়েছেন। বর্তমানে তার বাড়িতে একটি গরুর খামার পরিচালনার পাশাপাশি তিনি সমাজ সচেতনতামূলক কার্যক্রমেও সক্রিয় রয়েছেন।
নির্বাচনে জয়ী হলে ৪ নং ওয়ার্ডে তিনি যেসব পরিবর্তন আনতে চান, তার মধ্যে রয়েছে:
* ওয়ার্ডের রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন
* পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ
* মাদকমুক্ত সমাজ গঠন
* যুব সমাজের কর্মসংস্থান ও সামাজিক কার্যক্রম বৃদ্ধি
* গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো
* সবার জন্য সমান সুযোগ ও ন্যায়ভিত্তিক সেবা নিশ্চিত করা
জিয়াউল হক জিতু বলেন, "আমি প্রতিশ্রুতি দিচ্ছি, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সাথে আপনাদের সেবা করে যাব। আসুন, আমরা সবাই মিলে একটি আধুনিক, সুন্দর ও উন্নত ৪ নং ওয়ার্ড গড়ে তুলি।" এলাকাবাসীর অনেকেই মনে করছেন, তরুণ ও সমাজসচেতন একজন প্রার্থী হিসেবে জিতুর মতো কাউন্সিলরই সময়ের দাবি।
আপনার মতামত লিখুন :