ইশরাত হোসেন মাসুদ :স্বাধীনতার পর সেচ ও কৃষি অর্থনৈতিক স্বনির্ভরতা আনতে পিতার হাত ধরে যে খাল খনন কর্মসূচির শুরু হয়েছিল, তা অব্যাহত রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার পৌর এলাকার ৩নং ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকায় গলাচিপা-উলানিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেনের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক একথা বলেন। তিনি খাল খনন ও উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে গিয়ে খালের দুই পাড়ের জনগণ ব্যক্তিগতভাবে কেউ ক্ষতিগ্রস্ত হলে তা মেনে নেওয়ার আহ্বান জানান। সুধী সমাবেশে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, উপজেলা গণ অধিকারের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সদস্য সচিব আলতাফ হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :