ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বলেরবাগ-সোনাখোলা খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন শামা ওবায়েদ।
দেশব্যাপী নদী-নালা ও খাল খনন কর্মসূচির অংশ হিসেবে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য। এছাড়া উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেছ আলী ইছা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল ও সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ ও হেলাল উদ্দিন হেলালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, এই খাল খননের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে এবং বর্ষা মৌসুমে বন্যার পানি সহজে নিষ্কাশন হওয়ায় এলাকাবাসী উপকৃত হবে।
প্রসঙ্গত, সরকারের উদ্যোগে দেশব্যাপী নদী, খাল ও নালা খননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা এবং কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :