২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (GST) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা উপলক্ষে ৪ দিনের ছুটি থাকছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, আগামী ০১ এপ্রিল ২০২৬ তারিখ বুধবার 'B' ইউনিট ও ০৮ এপ্রিল ২০২৬ তারিখ বুধবার 'A' ইউনিটের GST গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার আসন বিন্যাসের জন্য এবং ১১ ও ১২ এপ্রিল ২০২৬ তারিখ শনিবার ও রবিবার 'D' ইউনিটের আসন বিন্যাস ও ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহের সকল ক্লাস বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস যথারীতি খোলা থাকবে।
প্রসঙ্গত, গত ২৭ মার্চ ‘সি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এরপর আগামী ০৩ এপ্রিল ‘বি’ (মানবিক) ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১২ এপ্রিল নিজস্ব পদ্ধতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :