সাংবাদিক মনোনেশ দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬, ০৫:৫৩ পিএম

দৈনিক ইত্তেফাকের মুক্তাগাছা সংবাদদাতা ও মুক্তাগাছা প্রেসক্লাবের সিনিয়র সদস্য, সিনিয়র সাংবাদিক মনোনেশ দাস (৫২) আর নেই।

তিনি মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে মুক্তাগাছা প্রেসক্লাব পরিবার, স্থানীয় সাংবাদিক সমাজ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

বিকাল ৪টায় মুক্তাগাছা পৌর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

Link copied!