ইবির আইসিটি বিভাগের নতুন সভাপতি নিয়োগ

ওয়াসিফ আল আবরার , ইবি সংবাদদাতা

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ০৫:১৮ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. তারেক হাসান আল মাহমুদ। আগামী তিন বছরের জন্য তিনি এই বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. শিপন মিয়া অর্জিত ছুটি ভোগ শেষে কর্মস্থলে যোগদান না করায় তাঁকে বিভাগের সভাপতির দায়িত্ব থেকে ২৮/০৩/২০২৬ তারিখ হতে অব্যাহতি দেয়া হলো। উক্ত বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. তারেক হাসান আল মাহমুদ-কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক ২৮/০৩/২০২৬ তারিখ থেকে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য উক্ত বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ করা হলো। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. তারেক হাসান আল মাহমুদ বলেন, বিভাগীয় সভাপতির পদটি আসলে একটি দায়িত্ব। আমি যথাসাধ্য চেষ্টা করবো আমাদের বিভাগের যাবতীয় উন্নতি সাধন করার, সবাই মিলে একসাথে বিভাগকে একটি গতিশীল এবং শিক্ষার্থীবান্ধব বিভাগ হিসেবে গড়ে তুলতে চাই। বিভাগের একাডেমিক কার্যক্রম, সহ-শিক্ষা কার্যক্রম, গবেষণা কার্যক্রম সহ সব দিক থেকে বিভাগকে এগিয়ে নিতে চাই।

এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। আমরা সবাই মিলেই বিভাগ কে বিশ্ববিদ্যালয়ের
সবার সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ।

Advertisement

Link copied!