বানাইল ইউনিয়ন পরিষদ নির্বাচন: এসএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বি এম ইউসুফ , ভ্রাম্যমাণ সংবাদদাতা

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬, ০৫:০৪ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে বিশিষ্ট সমাজসেবক ও তাবেদ কোম্পানি সৌদি আরবের প্রজেক্ট ম্যানেজার, আসন্ন বানাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহিদ হাসান তার পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী উপহার হিসেবে প্রদান করেছেন।

ইউনিয়নের গল্লী জনতা উচ্চ বিদ্যালয়, গ্রামাটীয়া-ইএসসি উচ্চ বিদ্যালয় এবং বানাইল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পরবর্তীতে আরও দুটি বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাবুল, উপজেলা বিএনপির অন্যতম সদস্য মেহেদী মাসউদ তালুকদার, বানাইল ইউনিয়ন যুবদল সভাপতি মাসুম সিকদার, মো. জাহিদ হাসানের বড় ভাই সমাজসেবক জাকির হোসেন, বানাইল ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. শামীম আহমেদসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের স্থানীয় ব্যক্তিবর্গ এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এসময় পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া করা হয়।

Link copied!