নারী ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

স্পোর্টস ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬, ০৭:৪৯ পিএম

বাংলাদেশ নারী ক্রিকেট দল ও শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ট্রফি উন্মোচন করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে দুই দলের অধিনায়কের উপস্থিতিতে এই ট্রফি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ট্রফি উন্মোচন শেষে উভয় দলের অধিনায়কই আসন্ন সিরিজ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং দর্শকদের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ক্রিকেট উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আগামীকাল মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। ইতোমধ্যে দুই দলই শেষ করেছে নিজেদের প্রস্তুতি। স্বাগতিক বাংলাদেশ দল রয়েছে আত্মবিশ্বাসে উজ্জীবিত, অন্যদিকে শক্তিশালী স্কোয়াড নিয়ে ভালো পারফরম্যান্সের লক্ষ্য নিয়েছে শ্রীলঙ্কা নারী দলও।

তিন ম্যাচের এই সিরিজ ঘিরে ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা- দুই দলের লড়াইয়ে উপহার মিলবে দারুণ প্রতিদ্বন্দ্বিতা ও রোমাঞ্চকর ক্রিকেট।

Link copied!