বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র সার্ভার ও স্টোরেজ সিস্টেমে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) ৫ ঘণ্টার জন্য ফুয়েল পাস নিবন্ধন সেবা বন্ধ থাকবে।
বুধবার (৬ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো নোটিশে তথ্যটি নিশ্চিত করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিআরটিএ’র সার্ভার ও স্টোরেজ সিস্টেমে মেইনটেনেন্স কার্যক্রম চলবে। এ সময় ফুয়েল পাস রেজিস্ট্রেশন সেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
মন্ত্রণালয় জানিয়েছে, সেবার মান উন্নয়ন এবং সিস্টেমকে আরও নির্ভরযোগ্য করতে এই রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হচ্ছে।
সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। নির্ধারিত সময় শেষে ফুয়েল পাস সেবা আবার স্বাভাবিকভাবে চালু হবে বলেও জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :