কুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ উত্তর পাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিদেশি মদ, ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোনসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
সূত্রে জানা যায়, গত ১৩ মে রাত ১২টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই (নিঃ) রিয়াজুল মোস্তফা এবং এএসআই (নিঃ) মোঃ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল হায়দরাবাদ উত্তর পাড়ায় খায়ের মিয়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে মোঃ আল আমিন (৩৪) ও মোঃ হাবিবুর রহমান ওরফে হাবু মিয়া (৭০)-কে আটক করা হয়। হায়দরাবাদ এলাকার তবদুল হোসেনের ছেলে খায়ের মিয়া (৬৫) পালাতক রয়েছে।
তল্লাশিকালে আল আমিনের কাছ থেকে ২ বোতল বিদেশি মদ এবং হাবু মিয়ার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া পলাতক আসামি খায়ের মিয়ার ঘর থেকে আরও ৬ বোতল বিদেশি মদ ও নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে মোট ৮ বোতল বিদেশি মদ (প্রায় ২.৭২৫ লিটার), ১২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৩ হাজার টাকা এবং একটি বাটন মোবাইল ফোন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সফিউল আলম জানান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এতে ২ জনকে গ্ৰেফতার ও ১জন আসামি পাতালক রয়েছে। এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :