মিরসরাইয়ে বাসের চাপায় পৃষ্ট হয়ে পথচারী নিহত

নুর হোসেন মিয়া , মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ১৪ মে, ২০২৬, ০২:৫৯ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পৃষ্ট হয়ে এক নারী পথচারী নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের বারইয়ারহাট পৌর বাজারের বিএম হাসপাতালের সামনে এদুর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম আজমা বেগম সিরাজী (৬০)। তিনি ফেনী পৌর সদরের দক্ষিন চড়ীপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে স্বামী ইফতেখার আহমেদসহ বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কদমতলা এলাকায় ভাড়া বাসায় থাকেন।

প্রত্যক্ষসূত্রে জানা যায়, নিহত আজমা দীর্ঘদিন বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় থাকতেন, এরপর নতুন বাসায় আসার পর পুরাতন প্রতিবেশীদের সাথে দেখা করতে যাওয়ার পথে বিএম হাসপাতালের সামনে দ্রুতগতির শান্তি পরিবহন বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম। তিনি বলেন, দুর্ঘটনার পরপর আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে প্রেরন করেন। অভিযুক্ত বাস আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement

Link copied!