দিনাজপুর বেসরকারি বেকারি মালিক সমিতির সংবাদ সম্মেলন

নাফিস হাসনাইন , দিনাজপুর জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ০৭:৫৭ পিএম

দিনাজপুর সরকারি স্কুল ফিডিং প্রোগ্রাম বানচালের অপোপ্রয়াসে লিপ্ত  ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দিনাজপুর বেকারি মালিক সমিতি।

স্কুল ফিডিং প্রোগ্রামে স্বাস্থ্য ও মানসম্মত খাদ্য সরবরাহ নিয়ে কতিপয় কোম্পানি এবং প্রতিষ্ঠান দিনাজপুরের বেসরকারি মালিকদের সম্পর্কে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। 

আজ শনিবার দুপুরে ১.00 পি. এম এ দিনাজপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে বেসরকারি মালিক সমিতি অভিযোগ করেন সরকারের স্কুল ফিটিং কার্যক্রম বানচাল করতে দেশের কতিপয় কোম্পানি ও প্রতিষ্ঠান নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ষড়যন্ত্রের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। সমিতির সভাপতি মোঃ সাইফুল্লাহ বলেন বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনুমতিক্রমে বি.এস.টি.আই সহো হাজী মোহাম্মদ  দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক পরীক্ষিত স্কুল ফিডিং এর জন্য নিরাপদ খাদ্য বন রুটি বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়া হচ্ছে । স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোন কেমিক্যাল ব্যবহার করা হয় না। দিনাজপুরের বেকারি গুলো মানসম্মত খাদ্য উৎপাদন করার কারণে সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় স্কুল ফিডিং প্রোগ্রামে বেসরকারি বেকারি গুলোকে,তাদের তৈরি কৃত খাদ্য পণ্য সরবরাহের দায়িত্ব দিয়েছে।

আমরা সরকারের কাছে  সরকারি স্কুল ফিটিং প্রোগ্রাম বানচালের অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে দিনাজপুর জেলার ৭৫ টি বেকারি মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Advertisement

Link copied!