কুমিল্লার চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনের অভিযোগে ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদারের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ বিশেষ অভিযানে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। অভিযানের মাধ্যমে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক নির্মূলে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্তরা হলেন মো: ফয়সাল (২০), পিতা-মো: হাছান, গ্রাম-গজারিয়া, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা। তাকে মাদক সেবনের অপরাধে ১০০ টাকা অর্থদণ্ডসহ ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আব্দুল কাইয়ুম (২১), পিতা-জহিরুল ইসলাম, গ্রাম-লনাই, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা। তাকেও একই অপরাধে ১০০ টাকা অর্থদণ্ডসহ ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া মহসিন (২৫), পিতা-মোসলেম, গ্রাম-লনাই, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে মাদক সেবনের দায়ে ১০০ টাকা অর্থদণ্ডসহ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত তিন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ স্কটের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চান্দিনা থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :