জয়পুরহাটে ইসলামী ব্যাংকের গ্রাহকদের উদ্যোগে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা রক্ষা ও গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আজ (২৪ মে) এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম জয়পুরহাট জেলা শাখার আহবায়ক এনামুল হক হেলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন।
অংশগ্রহণকারীরা ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বিভিন্ন দাবি তুলে ধরেন।
মানববন্ধনের প্রধান দাবিসমূহ:
১. গ্রাহকদের আস্থা, ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে জনাব মোঃ ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবি জানানো হয়।
২. ব্যাংকের পরিবেশ ধ্বংসকারী ও ক্ষমতালোভী কুচক্রী এএমডি কামাল উদ্দিন জসীমকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানানো হয়।
৩. ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ এবং দৃশ্যমান উন্নতি করতে ব্যর্থ হওয়ার দায়ে চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগ দাবি করা হয়।
৪. ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
৫. ইসলামী ব্যাংকের ওপর গভর্নরের অবৈধ হস্তক্ষেপ বন্ধের দাবি জানানো হয়।
৬. ইসলামী ব্যাংকিং খাত ধ্বংসের সকল পাঁয়তারা বন্ধ করার দাবি তোলা হয়।
৭. ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি পুনরায় জানানো হয়।
৮. অবিলম্বে এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই এই প্রতিষ্ঠানের স্বচ্ছতা, স্থিতিশীলতা ও ইসলামী মূল্যবোধ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মহিলা গ্রাহক নাসরিন আখতার,মরিয়ম বেগম, শাম্মী আক্তার সহ আরো অনেকে।
আপনার মতামত লিখুন :