সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজির'র দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানার সকল অফিসার ফোর্সদের নিয়ে ফোর্স মোবিললাইজেশন ড্রিল পালিত হয়েছে। এতে গোয়াইনঘাট থানা পুলিশ বিশেষ টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের দৃশ্যমান উপস্থিতি জনমনে সস্তি ও নিরাপত্তাবোধ ফিরিয়ে আনছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান'র নেতৃত্বে একাধিক পুলিশ টিম রবিবার (২৪ মে) বিকালে গোয়াইনঘাট থানা কম্পাউন্ড থেকে ফোর্স মোবিলাইজেশন ড্রিল এর বণাঢ্য র্যালী বের করে উপজেলা সদর, জনগুরুত্বপূর্ণ সড়ক, বাজার, জনবহুল এলাকা এবং সীমান্তসংলগ্ন বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালিয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি বিভিন্ন স্থানে বসানো হয়েছে কঠোর নজরদারিমূলক চেকপোস্ট।
পুলিশের এ কার্যক্রমের আওতায় যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যাক্তিতিদের যাচাই এবং অপরাধপ্রবণ এলাকায় বাড়তি নজরদারি ও মাদক, চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, ফোর্স মোবিলাইজেশন ড্রিল উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে পুলিশের সক্রিয় তৎপরতার কারণে এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে এসেছে।
বিশেষ করে রাতের বেলায় পুলিশের টহল সাধারণ মানুষের মধ্যে বাড়তি নিরাপত্তাবোধ তৈরি করেছে।
স্থানীরা জানান, পুলিশের নিয়মিত টহল ও চেকপোস্টের কারণে এখন আগের চেয়ে অনেক বেশি সস্তিতে চলাফেরা করা যাচ্ছে। গোয়াইনঘাট থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হবে। একইসঙ্গে যেকোনো অপরাধ প্রবনতা বা সন্দেহজনক তথ্য দ্রুত পুলিশকে জানাতে জনগণের সহযোগিতাও কামনা করেছেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান জানান “জনসেবাই পুলিশের মূল অঙ্গীকার। এ লক্ষ্য সাধারণ মানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। ফোর্স মোবিলাইজেশন ড্রিল উপলক্ষে আমাদের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :