ফরিদপুর-১ সংসদীয় আসনের মধুখালী উপজেলার কোড়কদী ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামের জাহাঙ্গীর শেখের বাড়ি থেকে সোহরাব শেখের বাড়ি পর্যন্ত ৩০০ ফুট রাস্তার ইটের সলিং নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মঙ্গলবার (৯ জুন) এই কাজের সূচনা হয়।
সংসদ সদস্য প্রফেসর ড. ইলিয়াস মোল্লার পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুখালী উপজেলা শাখার আমির মাওলানা আলীমুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, রাস্তাটির উন্নয়নের ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও উন্নত হবে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :