চান্দিনা নবাবপুরে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে বিনামূল্যে ঔষধ বিতরণ

ফখরুল ইসলাম , চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ০৮:২১ পিএম

কুমিল্লার চান্দিনা উপজেলার নবাবপুরে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর উদ্যোগে বিনামূল্যে ঔষধ বিতরণ ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) নবাবপুর শাখায় আয়োজিত এ ক্যাম্পে প্রায় পাঁচশত হতদরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সেবা প্রদান করা হয়।

সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে আগত রোগীরা এ ক্যাম্পে অংশগ্রহণ করেন। ক্যাম্পে মেডিসিন, গাইনি ও চক্ষু চিকিৎসাসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

এছাড়াও রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আড্ডা বাজার এরিয়ার এপিএম মোঃ শামীম, নবাবপুর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আইয়ুবুর রহমানসহ শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পল্লী মঙ্গল কর্মসূচি দীর্ঘদিন ধরে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণের মতো উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

Link copied!