📦 আর্কাইভ: এই পোস্টটি আর্কাইভ থেকে দেখানো হচ্ছে। প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ০৪:৫৫ পিএম

টঙ্গীতে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শরীফ ওমর টুটুল , গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ০৪:৫৫ পিএম (আর্কাইভ)

টঙ্গীতে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে কথিত শীর্ষ মাদক ব্যবসায়ী মাকসুদা আক্তার টুনি (৩৮)-কে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার রাত সোয়া ৯টার দিকে টঙ্গীর কেরানীরটেক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে টুনির গতিবিধির ওপর নজরদারি চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া মাকসুদা আক্তার টুনি গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেকের স্ত্রী।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, শনিবার রাতে ২৫০ গ্রাম গাঁজাসহ মাকসুদা আক্তার টুনিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে রোববার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সিয়াম সরিষা
Link copied!