ইতালিতে বনি আমিনকে পেটালেন আওয়ামী নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ১০:০০ এএম

ইতালিতে বনি আমিনকে পেটালেন আওয়ামী নেতাকর্মীরা

ফাইল ফটো

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনকে মারধর করেছে একদল যুবক। এই মারধরের ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। 

সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ইতালিতে যান বনি আমিন। মঙ্গলবার (২১ জুলাই) রাতে ইতালির রোমের তরপিনাতারা আবাসিক এলাকায় মৌলবাদী আখ্যা দিয়ে তাকে মারধর করে যুবকেরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বনি আমিনকে এক ব্যক্তি জড়িয়ে ধরে রেখেছেন এবং আক্রমণাত্মক আচরণ করছেন। তিনি নিজেকে ছাড়িয়ে নিয়ে রাস্তা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে আক্রমণকারীরা তাকে ধাওয়া করেন। 

ভিডিওতে আরও দেখা গেছে, একপর্যায়ে রাস্তায় পার্ক করা একটি গাড়ির সামনে তাকে মাটিতে ফেলে মারধর করা হয়, ক্রমাগত লাথি মারা হয়। 

ভিডিওর কথোপকথনে আক্রমণকারীদের স্পষ্টভাবে বাংলায় চিৎকার ও তীব্র গালাগাল করতে শোনা যায়। তাদের উচ্চারণে বাংলাদেশি আঞ্চলিক ভাষার টান স্পষ্ট।

হামলাকারীরা বনি আমিনকে বারবার ‘মৌলবাদী’ বলে সম্বোধন করছিল এবং আক্রমণ চালানোর জন্য একে অন্যকে উসকানি দিচ্ছিল।

ঘটনাটি ইতালি রোমে ঘটেছে বলে জানা গেলেও হামলার সুনির্দিষ্ট কারণ ও হামলাকারীদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক মাধ্যমের বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে বনি আমিন মদ্যপ অবস্থায় ছিলেন সেসময়।  

বনি আমিনের জন্ম নোয়াখালীর হাতিয়া দ্বীপে। থাকেন অস্ট্রেলিয়ায়। বিভিন্ন দেশে ঘুরে ভিডিও বানান। সেসব ভিডিও ফেসবুক পেইজে পোস্ট করেন। আলোচিত এই ইউটিউবারের সামাজিক মাধ্যমে বড় অনুসারী রয়েছে।

সিয়াম সরিষা
Link copied!