শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার (১০ আগস্ট) প্রকাশিত হতে যাচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। আগামীকাল সকাল ১০টায় একযোগে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএস (SMS)-এর মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হবে।
চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিল। যার মধ্যে ছাত্র সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। তত্ত্বীয় পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয় এবং ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
অনলাইনে যেভাবে ফলাফল জানা যাবে
শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহার করে দুটি অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পারবে :
https://eduboardresults.gov.bdhttps://educationboardresults.gov.bd
ওয়েবসাইট থেকে ফল জানার নিয়ম :
প্রথমে নির্ধারিত অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।Examination অপশন থেকে আপনার পরীক্ষা অর্থাৎ SSC/Dakhi সিলেক্ট করুন।Year অপশন থেকে পরীক্ষার বছর হিসেবে 2026 নির্বাচন করুন।এরপর আপনার সংশ্লিষ্ট Board (শিক্ষা বোর্ড) সিলেক্ট করুন।নির্দিষ্ট ঘরে আপনার রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখুন। স্ক্রিনে প্রদর্শিত সিকিউরিটি ক্যাপচা সঠিকভাবে পূরণ করে Submit বাটনে ক্লিক করলেই আপনার পূর্ণাঙ্গ মার্কশিটসহ ফলাফল দেখতে পাবেন।
এসএমএস (SMS) এর মাধ্যমে ফল পাওয়ার পদ্ধতি
মোবাইল ফোনের মেসেজ অপশন ব্যবহার করে খুব সহজেই ফল জেনে নেওয়া যাবে। এর জন্য ১৬১৪০ (16140) অথবা ১৬২২২ (16222) নম্বরে এসএমএস পাঠাতে হবে।
সাধারণ শিক্ষা বোর্ড (এসএসসি) : মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে বড় হাতের অক্ষরে `SSC` <Board Name (First 3 Letters)> <Roll> <Year>` লিখে পাঠাতে হবে `16140` নম্বরে।
মাদ্রাসা বোর্ড (দাখিল) : মাদ্রাসা শিক্ষার্থীদের ফলাফল পেতে আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য টাইপ করতে হবে: Dakhil <Board Name (First 3 Letters)> <Roll> <Year>` এবং তা পাঠাতে হবে `16222` নম্বরে।
কারিগরি বোর্ড (এসএসসি ভোকেশনাল/ট্রেড) : কারিগরি শিক্ষার্থীদের জন্য টাইপ করতে হবে: `SSC TEC <Roll> <Year>` এবং পাঠাতে হবে `16222` নম্বরে।
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড
শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠান উপরোক্ত ওয়েবসাইটগুলো থেকে সংগ্রহ করতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে গিয়ে নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN (ইআইআইএন) নম্বর এন্ট্রি করতে হবে। এর মাধ্যমেই পুরো স্কুলের রেজাল্ট শিট ডাউনলোড করা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন :