এবারও জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ শীর্ষে

শাহাদুল ইসলাম সাজু , জয়পুরহাট জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬, ০৫:৩০ পিএম

এবারও জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ শীর্ষে

২০২৬ সালের এসএসসি পরীক্ষার সোমবার ঘোষিত ফলাফলে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের মোট ৫৬ জন শিক্ষার্থীর সকলেই জিপিএ ৫ পেয়ে জেলার শীর্ষ স্থান ধরে রেখেছে। এ প্রতিষ্ঠান রাজশাহী বিভাগে টানা কয়েক বছর ধরে শতভাগ পাশের হার ধরে রেখে রেকর্ড সৃষ্টি করেছে।

অপর দিকে, ভালো ফলাফল করা জেলার অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে এবার ২২৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৯১ জন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, মেয়েদের চেষ্টার পাশাপাশি অভিভাবকদের সহযোগিতা ছিল। রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার ২১১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৬ জন।

এছাড়াও জেলার বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় এবার তুলনামূলক ভালো ফলাফল করেছে। মোট ২০৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৭২ জন। পাশের হার শতকরা ৯২.১৬ ভাগ। অভিভাবকদের সচেতনতায় ভালো ফলাফল করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন ওই স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।

সিয়াম সরিষা
Link copied!