ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬, ০৯:২৯ এএম

ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

ফাইল ফটো

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় সোমবার (১৭ আগস্ট) ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক শূন্য।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উৎপত্তিস্থলটি ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত ছিল। এ ছাড়া ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

মৃদু এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 

Link copied!