কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি নিহত

তুষার আহম্মেদ , কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬, ০৮:২৬ পিএম

কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি নিহত

ফাইল ফটো

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অমর দাস (৫০) নামে এক শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছাপড়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত অমর দাস সুনামগঞ্জ জেলার শালনা থানার আঙ্গুরিয়া গ্রামের হরিধন দাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে জীবিকার তাগিদে কালিয়াকৈর এলাকায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে অমর দাস ছাপড়া মসজিদ এলাকার রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় রেললাইন পার হওয়ার বা পাশ দিয়ে চলাচলের একপর্যায়ে একটি চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে অমর দাসকে মৃত ঘোষণা করেন।কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সিয়াম সরিষা
Link copied!