দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ০৯:২১ এএম

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস

ফাইল ফটো

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়া অধিদফতর বলছে, এ সময় ঢাকার বাতাস দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

শুক্রবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২১ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৯ মিনিটে।

Link copied!