মোঃ বাবুল হক , শিবগঞ্জ :বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে বিভিন্ন বয়সী রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে উদ্বোধন ও প্রধান অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত। উদ্বোধক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম চাইনিজ (রফিক)। বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব মোঃ হায়াত উদদৌলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু, জেলা বিএনপির সদস্য মোঃ শরিফুল ইসলাম সারেফ, জিল্লার রহমান, শিবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ লিটিল বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান কবির টুটুল এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুর রহমান মিয়া। দাইপুকুরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আফজ্জাল হোসেন,
সাধারণ সম্পাদক জিয়াউর রহমান দাইপুকুরিয়া ইউনিয়ন বিএনপি শাখা ক্যাম্পে চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও দিকনির্দেশনা দেন। আয়োজকদের ভাষ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যেই এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :