জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ হাসান (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পারভেজ হাসান ওই গ্রামের জামাত আলীর ছেলে। সে চলতি বছর এসএসসি পাস করে কলেজে ভর্তির জন্য আবেদন করেছিল। স্থানীয় সূত্রে জানা যায়, আইরমারী নতুনপাড়া আয়মনা মাদবর উচ্চ বিদ্যালয়ের সামনে ফকির আলীর দোকানের বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দেয়।
ত্রুটিপূর্ণ তারটি পরীক্ষা করতে গিয়ে পারভেজ হাসান বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলেজে ভর্তির আগেই এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন :