অবৈধ ব্যাটারি চার্জিংয়ের বিরুদ্ধে ডিএমপির বিশেষ অভিযান, ৩১ অটোরিকশা-ভ্যান জব্দ

মোঃ পারভেজ খান রাজন , স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৫ পিএম

অবৈধ ব্যাটারি চার্জিংয়ের বিরুদ্ধে ডিএমপির বিশেষ অভিযান, ৩১ অটোরিকশা-ভ্যান জব্দ

ফাইল ফটো

 রাজধানীতে অবৈধ ব্যাটারি চার্জিং ও সংশ্লিষ্ট অনিয়মের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক ও ক্রাইম ডিভিশনের যৌথ টিম। অভিযানে ৩১টি অটোরিকশা ও ভ্যান জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির তেজগাঁও ট্রাফিক ডিভিশন ও ক্রাইম ডিভিশনের যৌথ টিমের সমন্বয়ে এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিভিন্ন স্থানে অবৈধভাবে ব্যাটারি চার্জ দেওয়ার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ব্যাটারি চার্জার ও ব্যাটারি জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে পরিচালিত ৩১টি অটোরিকশা ও ভ্যান জব্দ এবং সংশ্লিষ্ট দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

অভিযান সংশ্লিষ্টরা জানান, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জিংসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজধানীতে এ ধরনের কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে অভিযান অব্যাহত থাকবে।অভিযানে জব্দ করা অটোরিকশা, ভ্যান, ব্যাটারি ও চার্জার এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সিয়াম সরিষা
Link copied!