শাহরাস্তিতে মাদক ও চুরি মামলার ৬ আসামি গ্রেপ্তার

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১২ পিএম

শাহরাস্তিতে মাদক ও চুরি মামলার ৬ আসামি গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তিতে মাদক, চুরি ও বিভিন্ন মামলায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। রোববার শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় থানার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সংশ্লিষ্ট মামলায় মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের দণ্ডপ্রাপ্ত ১ জন, চুরি মামলার ১ জন, নিয়মিত মামলার ১ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ৩ জনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, চুরি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ এবং আদালতের পরোয়ানা কার্যকর করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে রোববার যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, অপরাধ দমনে শাহরাস্তি থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক, চুরি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ আরও কঠোরভাবে কাজ করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও অপরাধ প্রতিরোধে সহযোগিতার আহ্বান জানান তিনি।

Link copied!