ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কামাল উদ্দীন চৌধুরী , ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০৯ পিএম

ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের মুক্তিযোদ্ধা জহুরুল হক হলরুমে আয়োজিত এই সভাদ্বয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. সরোয়ার আলমগীর। উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নদী ও পরিবেশের সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Link copied!