ফেনী জেনারেল হাসপাতালে মন্ত্রী-এমপিদের আকস্মিক পরিদর্শন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ মন্ত্রী-এমপিরা

রাকিব হোসেন , ফেনী সদর সংবাদদাতা

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৪ পিএম

ফেনী জেনারেল হাসপাতালে মন্ত্রী-এমপিদের আকস্মিক পরিদর্শন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ মন্ত্রী-এমপিরা

ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে এসে চিকিৎসক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। সোমবার (১৪ সেপ্টেম্বর) হাসপাতালে পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

এ সময় হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় ফেনীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবির বিষয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশ্বাস দেন মন্ত্রী, সংসদ সদস্যরা ও উপস্থিত দলীয় নেতৃবৃন্দ। ফেনীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ফেনীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা। সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধ উদ্যোগ ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে এ দাবি বাস্তবায়নের প্রত্যাশা করছেন স্থানীয়রা।

 

Link copied!